বুধেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪টি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

খবর লাইভ : আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে মঙ্গলবার দুপুর থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি।হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ।সেটি আরও শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর বাংলাদেশ হয়ে স্থলভাগে ঢুকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপর সরে আসবে শক্তিশালী নিম্নচাপ। এর প্রভাবে তুমুল ঝড়বৃষ্টিতে সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে।

হাওয়া অফিস জানিয়েছে,উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সাগরের গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। মুষলধারে বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। অতিবৃষ্টির জেরে নদীগুলির জলস্তর বৃদ্ধি পেতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলর নীচু এলাকায় জল জমে যাবে। এর জেরে যানজট তৈরি হতে পারে। ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার থেকে। বৃহস্পতি ও শুক্রবার ক্রমশ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উপরের দিকের সব জেলাতেই বৃহস্পতি শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago