মণিপুর নিয়ে আজই রাষ্ট্রপতির সাক্ষাতে ‘ইন্ডিয়া’ জোট

খবর লাইভ : আড়াই মাস অতিক্রান্ত। জাতিদাঙ্গায় জ্বলছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন মনিপুর। হিংসা থামাতে ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকার। অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘন ঘন বিদেশ সফর করলেও মণিপুরে যাওয়ার প্রয়োজন বোধ করেন না মোদি। মণিপুর ইস্যুতে তাই মোদিকে ঘরে-বাইরে চাপে রাখতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছেন ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা।

মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই মঙ্গলবার বিরোধী জোটের তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সময় চান। সেই আবেদন মেনেই রাষ্ট্রপতি বুধবার সময় দেন ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিদের। আজ সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। তাঁরা মূলত মণিপুরের হিংসা, সম্প্রতিই হরিয়ানায় অশান্তি ও সংসদের কার্যাবলী সঠিকভাবে না হওয়া নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অভিযোগ জানাবেন। গত সপ্তাহেই হিংসা বিধ্বস্ত মণিপুরে ‘ইন্ডিয়া’ জোটের যে ২১ সাংসদের প্রতিনিধি দল গিয়েছিলেন, তাঁরাই আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেবেন।

প্রসঙ্গত, লোকসভায় বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধী দলগুলি মণিপুর ইস্যু নিয়ে আলোচনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। গত ২৬ জুলাই কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ও বিআরএস সাংসদ নাগেশ্বর রাও কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সেই প্রস্তাব গ্রহণ করেন স্পিকার ওম বিড়লা। পাশাপাশি তিনি
জানান, আগামী ৮ আগস্ট এই অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হবে। ১০ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দেবেন।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago