খবর লাইভ : নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ বিধায়ক আবাসের গেটে।কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভ দেখালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা।এই বিক্ষোভ ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। যেখানে নিয়োগ প্রক্রিয়ায় রাজ্য সরকার ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। একের পর এক মামলার জটে সেই প্রক্রিয়া বারবার ব্যাহত হচ্ছে।সেই আবহে এই বিক্ষোভ।
বিক্ষোভের জেরে বিধানসভায় যাওয়ার পথে আটকে পড়েন বিধায়করা। চাকরিপ্রার্থীদের দাবি, ‘বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে অযোগ্য প্রার্থীদের নিয়ে। অথচ যোগ্য প্রার্থীদের নিয়োগ নিয়ে বিধানসভায় মুখে কুলুপ এঁটেছেন বিধায়করা। আজই বিধানসভায় নিয়োগের কথা তুলতে হবে।বিক্ষোভ তুলতে এলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়ে যায় তাঁদের। মহিলা বিক্ষোভকারীদের ওই জায়গা থেকে সরিয়ে দেয় পুলিশ।
মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে ৮৭১ দিনে ধরে নবম থেকে দ্বাদশ ২০১৬-র এসএলএসটি চাকরিপ্রার্থীরা ধর্না দিচ্ছেন। বিক্ষোভ চলাকালীন বিজেপির একাধিক বিধায়ককে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।এরপর বাস এনে বিক্ষোভকারীদের লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…