ফুঁসছে দিঘার সমুদ্র, পর্যটকদের জলে নামতে জারি নিষেধাজ্ঞা

খবর লাইভ : গভীর নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তার জেরে চেহারা বদলে গিয়েছে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলির। মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে রং বদলেছে দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর-সহ উপকুলবর্তী এলাকার সমুদ্রের। বুধবার সকাল থেকে ঘন কালো মেঘে মুখ ঢেকেছে দিঘা-সহ উপকূলবর্তী এলাকার আকাশ। সকালে বৃষ্টির দাপট কিছুটা কমলেও বইছে ঝোড়ো হাওয়া। পূর্ণিমার কটালের ধাক্কায় সমুদ্রের জলস্তর ব়ৃদ্ধি পেয়েছে।

জানা গিয়েছে, এখন সেখানে পর্যটকের চাপ কম। তবে আবহাওয়া খারাপ থাকায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গার্ডওয়াল ছাপিয়ে জল আছড়ে পড়ছে ফুটপাথে। পর্যটকেরা যাতে এখন গার্ডওয়ালে না উঠে পড়েন বা সমুদ্রে স্নান করতে না নামেন সে দিকে নজরদারি চালাচ্ছে প্রশাসন। এ জন্য সৈকতে টহলদারি চালাচ্ছে পুলিশ এবং নুলিয়া। মৎস্যজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago