খবর লাইভ : জমির বিনিময়ে চাকরির মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্যের প্রায় ৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। নয়া দিল্লি, পাটনা এবং গাজিয়াবাদে হানা দিয়ে সোমবার ইডি এই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনে মামলা চলছে লালু এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
এই সব সম্পত্তির মালিকদের মধ্যে লালু ছাড়াও আছেন তাঁর স্ত্র্রী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী, লালুর ছোট ছেলে এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, লালুর মেয়ে মিশা ভারতী, তাঁর আর এক মেয়ে হেমার স্বামী। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন তিনি এবং পরিবারের সদস্যরা জমির বিনিময়ে চাকরি দেওয়ার কেলেঙ্কারিতে জড়ান বলে অভিযোগ।
ইডির অভিযোগ, বিভিন্ন চাকরিপ্রার্থী সেই সময় লালুর পরিবারের সদস্যদের হয় কম দামে, নতুবা বিনা পয়সায় জমি দিয়েছিলেন চাকরি পাওয়ার জন্য। সমস্ত আইনকানুন বিসর্জন দিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কাজ করা হয়েছিল।
এই মামলাতেই এর আগে ইডি দিল্লি, পাটনা, মুম্বই, রাঁচির ২৪টি এলাকায় হানা দিয়ে নগদ এক কোটি টাকা পেয়েছিল। এছাড়া প্রচুর বিদেশি মুদ্রা, প্রায় দেড় কেজি সোনা এবং বহু নথি বাজেয়াপ্ত করে। আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও এই মামলায় তদন্ত করছে। গত বছরের অক্টোবর মাসে তারা এই মামলায় চার্জশিটও পেশ করে। গত ৩ জুলাই সিবিআই দ্বিতীয় চার্জশিট দাখিল করে। তাতে তেজস্বীরও নাম রয়েছে। ইডি গত বছরের ১৮ মে লালু এবং তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ মিলিয়ে মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
সম্প্রতি লালুর কিডনি প্রতিস্থাপন হয় । বিজেপি বিরোধী যে নয়া জোট ইন্ডিয়া গড়ে উঠেছে, লালুর দল আরজেডি তার অন্যতম শরিক। পাটনা এবং বেঙ্গালুরুর বৈঠকেও লালু স্বমহিমায় হাজির ছিলেন। আরজেডির অভিযোগ, বিজেপি বিরোধী জোটে শামিল হওয়ার জন্যই তাদের নেতাদের বিরুদ্ধে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…