খবর লাইভ : শনিবার রাতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ইনভেসিভ ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড আজ দুপুরে বৈঠকের পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভেন্টিলেশন থেকে বের করে আনার সিদ্ধান্ত নেন।
সোমবার সকালেই হাসপাতালের তরফে যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয় যে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটাই স্থিতিশীল। রক্তচাপজনিত কোনও সমস্যা নেই , হার্ট রেট স্বাভাবিক। এমনকি গত ২৪ ঘণ্টায় নতুন করে জ্বর আসেনি। রক্তে সংক্রমণের মাত্রা আগের তুলনায় কম। যদিও এখনও তা স্বাভাবিকের অনেকটাই উপরে। আগে তাঁর সিআরপি ছিল তিনশো, সেটাই কমে দেড়শোর কাছাকাছি এসেছে। ক্রিয়েটিনিনের পরিমাণও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সেই কারণে আপাতত তাঁকে ভেন্টিলেশন থেকে বার করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…