শিশু পাচার চক্রের হদিশ আনন্দপুরে,ধৃত ৪

খবর লাইভ : শিশু পাচার চক্রের হদিশ আনন্দপুরে৷ এই ঘটনায় দুজন মহিলা সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। জেলা এবং কলকাতা থেকে শিশু চুরি করে কলকাতার দালালচক্রের মাধ্যমে বিক্রি করা হতো বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক নিঃসন্তান দম্পতি দীর্ঘদিন ধরে শিশু সন্তানের খোঁজ করেছিলেন।এভাবেই তাঁরা এক সদ্যোজাত শিশুকে খুঁজেও পান। একজন তাঁদের শিশুকে ওই দম্পতিকে দিতে রাজি হন। শিশুটিকে তারা বাড়িতে নিয়ে গেলেও, সন্দেহ দেখা দেয় ওই দম্পতির মনে। তাঁরা নিজেরাই খোঁজ খবর শুরু করেন।তারা বুঝতে পারেন যে তাদের কাছে শিশুটিকে পাচার করা হয়েছে।এরপরই আনন্দপুর থানায় গিয়ে পুরো ঘটনা জানান ওই দম্পতি।
অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নামে।সেখানেই জানা যায় যে এটি শিশু পাচার চক্রের কাজ। তাদের টার্গেট মূলত ফুটপাথের শিশুরা। জেলার বিভিন্ন জায়গা থেকে ফুটপাতের শিশুদের তুলে পাচার চক্রের সদস্যরা প্রথমে কলকাতায় নিয়ে আসে।তারপর দালালের মাধ্যমে শিশুগুলিকে বিক্রি করা হয়। পুলিশ আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।
তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩১৭, ৩৭০, ৩৭২, ১২০ বি ও ৮১ অফ জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশান অফ চিল্ডরেন ) অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। ধৄতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বারুইপুর আদালতে৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago