রুদ্ধশ্বাস পরিসমাপ্তি, অ্যাশেজের শেষ ম্যাচ জিতে মানরক্ষা করল ইংল্যান্ড

খবর লাইভ : অ্যাশেজের রুদ্ধশ্বাস পরিসমাপ্তি। শেষবেলায় বাজিমাত ব্রিটিশদের। পঞ্চম টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে মানরক্ষা ইংল্যান্ডের। পঞ্চম টেস্টে ৪৯ রানে জিতে অ্যাশেজে সমতা ফিরিয়ে আনল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের ঐতিহ্যেমণ্ডিত টেস্ট সিরিজের ফল দাঁড়াল ২-২। তবে অ্যাশেজে ট্রফিটা হাতে পাচ্ছেন না ব্রড, মইনরা। গতবার অস্ট্রেলিয়া অ্যাশেজ জেতায় নিজেদের সঙ্গে ট্রফি নিয়ে ফিরবেন প্যাট কামিন্সরা।

শেষ দিনে পঞ্চম টেস্ট জিততে গেলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৪৯ রান। ইংল্যান্ডের ১০ উইকেট। দিনের একটা গোটা সেশন বৃষ্টিতে ভেস্তে গেল। তাতেও হার বাঁচাতে পারল না অজি ব্রিগেড। চা-বিরতির পরে খেলা শুরু হলে দেখা যায় ঝলমলে রোদ। ইংল্যান্ডে রোদ উঠলে সাধারণত ব্যাট করা সহজ হয়ে যায়।

পঞ্চম দিনে ইংল্যান্ডের নায়ক হয়ে উঠলেন ক্রিস ওকস। চারটি উইকেট নিলেন তিনি। শুরুতে দুই ওপেনারকে ফেরানো এবং অজি মিডল ওর্ডার ব্যাটসম্যানদের ধাক্কা দেওয়ার কাজটা করলেন তিনিই। চতুর্থ দিনের শেষে ক্রিজে জমে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার এবং উসমান খোয়াজা। কিন্তু শেষদিনের শুরুতেই পর সাজঘরে ফিরলেন দুই অজি ব্যাটসম্যান। খোয়াজা ৭২ এবং ওয়ার্নার ৬০ রানে আউট হলেন। স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেড দলের হাল ধরেন। চতুর্থ উইকেটে একেবারে স্বাচ্ছন্দ্যের সঙ্গে খেলতে দুই ব্যাটসম্যান। দু’জনে মিলে অস্ট্রেলিয়াকে ২৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ৫৪ রান করে স্মিথ যখন আউট হলেন অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ২৭৪। জয় থেকে তখনো অস্ট্রেলিয়া ১১০ রান দূরে।

ভরসাযোগ্য ব্যাটসম্যান বলতে শুধু উইকেটে ছিলেন মিচেল মার্শ। ব্যক্তিগত ৬ রানে মঈনকে মার্শ উইকেট দেওয়ার পর ইংল্যান্ড জয়ের গন্ধ পেতে শুরু করে। অ্যালেক্স ক্যারি বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারলেন না। ৩৩৪ রানেই দ্বিতীয় ইনিংসে অল আউট অস্ট্রেলিয়া।

নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ বলে উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে দারুণভাবে বিদায় বললেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস চারটি, মঈন আলি তিনটি এবং ব্রড দুটি উইকেট নিলেন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৮৩ রানের জবাবে অস্ট্রেলিয়া করে ২৯৫ রান। দ্বিতীয় ইনিংসে ৩৯৫ রান করে ব্রিটিশরা। টুর্নামেন্টের সেরা হলেন মিচেল স্টার্ক, ম্যাচের সেরা হলেন ওকস।

এবারের অ্যাশেজের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল রোমাঞ্চে ভরপুর। আম্পায়ারের সিদ্ধান্ত, ক্রিকেটারদের তর্কাতর্কি থেকে শুরু করে রোমাঞ্চ গিয়ে ছুঁয়েছে এমসিসির সদস্যদেরও। বিতর্কও নেহাত কম ছিল না এই অ্যাশেজ নিয়ে। সেই বিতর্ক-রোমাঞ্চের অ্যাশেজের শেষটাও হলো দারুণভাবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago