খবর লাইভ : ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। যার জেরে মৃত্যু হল আটজনের, আহতের সংখ্যা একাধিক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণাগিরিতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার একাংশ ভেঙে পড়ে। ভেঙে পড়ে একটি হোটেল ও আশেপাশের চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। হোটেল এবং বাড়িতেও কিছু মানুষ আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎই জোরালো একটি বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। তার পরই চিৎকার চেঁচামেচি, হুড়োহুড়ি পড়ে যায়। দেখা যায় পাশের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। কারখানা চত্বরে বেশ কয়েক জনের ঝলসানো দেহ পড়ে ছিল। স্থানীয়রাই প্রথমে আহতদের উদ্ধারকাজ শুরু করেন। তার পর পুলিশ এবং দমকল এসে আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে আট জনের মৃত্যু হয়েছে। তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হোটেল এবং বাড়িগুলিতে আটকে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
কৃষ্ণাগিরির জেলাশাসক জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা হোটেলটি পুরোপুরি ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তূপের নীচে কয়েক জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু কত জন আটকে রয়েছেন উদ্ধারকারী দল সেটি এখনও স্পষ্ট করতে পারেনি। কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…