মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর জের! ভিডিওকাণ্ডে এফআইআর দায়ের সিবিআইয়ের

খবর লাইভ : দুই মহিলাকে প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে ঘোরানোর জের। সেই নৃশংস ঘটনায় এবার এফআইআর দায়ের করল সিবিআই। শনিবার এক সংবাদ সংস্থা সূত্রে এমন খবর প্রকাশ্যে এসেছে। মণিপুরের সেই কাণ্ডের ভিডিয়ো ভাইরাল হতেই চরম নিন্দার মুখে পড়ে মোদি সরকার। তড়িঘড়ি বিষয়টি থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই সিবিআই-র হাতে তুলে দেওয়া হয়েছিল তদন্তভার। ৪ মে ঘটে যাওয়া সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু হয়েছে বলে জানাল সিবিআই। মণিপুরের এই ঘটনার তদন্তভার বৃহস্পতিবারই সিবিআইয়ের হাতে তুলে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরদের তদন্ত এখন কোন পথে যায় সেদিকে নজর থাকবে। তবে এমন ঘটনায় অভিযুক্তদের কোনওভাবেই যাতে রেয়াত করা না হয় সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এর আগে ঘটনার ৭৭ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। যে ব্যক্তি সেই ভিডিয়ো তুলেছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাজেয়াপ্ত হয়েছে ভিডিও তোলা সেই মোবাইলটিও। জানা যায়, ভাইরাল ভিডিয়োর ঘটনাটি ঘটে ইম্ফল থেকে প্রায় ৩৫ কিমি দূরে কাংপোকপি জেলায়। সেই ঘটনায় নির্যাতিতা মহিলাদের পরিবারের দুই সদস্যকেও খুনের অভিযোগ ওঠে। চলতি বছরের গত ৪ মে ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কঙ্গপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁদের গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ। ২৬ সেকেন্ডের ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। ঘটনার নিন্দায় সরব হয় দেশ। এরপর নানা মহলে নিন্দার ঝড় ওঠে। তারপরেই একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

এদিকে শনিবারই চূড়াচাঁদপুরের হিংসা কবলিত মণিপুরিদের সঙ্গে দেখা করতে যান খোদ রাজ্যপাল অনুসুইয়া উইকে। তিনি বলেন, মানুষ প্রশ্ন করছে, কবে শান্তি ফিরে আসবে। আমি প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এখানে শান্তি ফিরিয়ে আনা যায়। উভয় সম্প্রদায়ের মানুষ যেন একে অপরের সঙ্গে কথা বলেন। এদিকে শনিবার উত্তর-পূর্বের ওই রাজ্যে গিয়েছেন ‘ইন্ডিয়া’র সাংসদরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago