খবর লাইভ : বোরখা ছাড়া মুসলিম মেয়েদের তাঁর বাসে উঠতে দেবেন না বলে ঘোষণা করলেন কর্নাটকের এক বাসচালক। যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বেশ কয়েক জন স্কুলপড়ুয়াকে তিনি বাসে উঠতে দেননি বলে অভিযোগ।
কর্নাটকের কালাবুরাগি জেলায় বাসবকল্যাণ-কালাবুরাগি রুটের বাস চালান ওই চালক। অভিযোগ, কামালপুর তালুকের ওকালি গ্রাম থেকে এক দল কিশোরী তাঁর বাসে উঠেছিল। বাসবকল্যাণে স্কুলে যাওয়ার পথে তাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
বোরখা না পরায় স্কুলপড়ুয়াদের মৌখিক ভাবে কটূ কথা শোনানো এবং হেনস্থার অভিযোগও উঠেছে চালকের বিরুদ্ধে।
চালকের এই আচরণের প্রতিবাদ করেছিলেন বাসের অন্য যাত্রীরা। কিন্তু অভিযোগ, প্রতিবাদ কানেই তোলা হয়নি। উল্টে বাস খারাপ হয়ে গিয়েছে বলে অজুহাত দেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…