পঞ্চায়েত নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পাল্টা খোঁচা মমতার

খবর লাইভ : সোমবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হয়েছে অধিবেশন। দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্যপালের অনুমতি পেয়ে শুরু হয়েছে অধিবেশন। বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটে ‘হিংসা’ নিয়ে আলোচনা শুরু হল বিধানসভায়। পঞ্চায়েত ভোটে মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে মমতা বললেন, ‘‘৮০ হাজার কেন্দ্রীয় বাহিনী ছিল। আর সিভিক নিয়ে ৭০ হাজার। ৮০ হাজার পুলিশের নাকের ডগায় এমন ঘটনা ঘটল।’’

পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা। আঙুল তুলেছে রাজ্য সরকারের দিকে। বিধানসভায় এই নিয়ে পাল্টা বিজেপির দিকেও আঙুল তোলেন মমতা। তিনি বলেন, ‘‘পাহাড় থেকে জঙ্গল শান্তি ছিল। পুরুলিয়া, বাঁকুড়ায় গোলমাল হয়নি। পূর্ব মেদিনীপুরে ঘর পুড়িয়েছে কারা? নন্দীগ্রামে এক জন মহিলাকে বিজেপি ধর্ষণের হুমকি দিয়েছিল।’’ এর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সাতটি ঘটনা ঘটেছে আর তুমি ২২-২৩টি জেলাকে বদনাম করছ? পান্নালালের ছেলে নন্দলাল। ’’
মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম প্রসঙ্গ তুলতেই বিজেপি বিধায়কদের বিক্ষোভ শুরু হয় বিধানসভায়। শুভেন্দুর সঙ্গে স্পিকারের বাক্য বিনিময় শুরু হয়। বিজেপি বিধায়কদের বসতে অনুরোধ করলেন স্পিকার। মমতা বিধানসভায় বলেন, ‘‘যিনি এর আগে বললেন, তিনি তৃণমূলে ছিলেন, তিনি আগের কথা বললেন না। সিপিএম জমানার কথা বলা হয় না। কেন্দ্র যেমন ভোট করায় না, তেমনই রাজ্য সরকার ভোট করায় না। লোকসভা ও বিধানসভা ভোট চিরকুটে পুলিশ বদল। নন্দীগ্রামে দু’ ঘণ্টা লাইট বন্ধ করে দিয়ে কী হয়েছিল ভুলে গেলেন।’’ শুভেন্দু বলনে, ‘‘২০০৮ সালে দক্ষিণ ২৪ পরগনায় কি সংগঠন ছিল যে জিতেছিলেন? এবার ভোটে যা করেছেন আগামী বছর সুদে আসলে হিসেব দিতে হবে।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago