এক বছরের মাতৃত্বকালীন ছুটি দিতে চলেছে সিকিম সরকার

খবর লাইভ : এবার থেকে এক বছরের মাতৃত্বকালীন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং। মহিলাদের পাশাপাশি ছুটি পাবেন পুরুষ কর্মীরাও।যদিও পিতৃত্বকালীন ছুটির মেয়াদ মাত্র এক মাস।

সরকারি কর্মচারীরা যাতে তাঁদের সন্তান এবং পরিবারের সঠিক পরিচর্যা করতে পারেন, সেই কারণেই সরকারের এই পদক্ষেপ বলে জানান সিকিমের মুখ্যমন্ত্রী। বুধবার সিকিমের প্রশাসনিক কৃত্যকদের সংগঠন ‘সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন তিনি। সেখানেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তামাং। সিকিম রাজ্য প্রশাসন সূত্রে খবর, শীঘ্রই সরকারি কর্মচারীদের জন্য তৈরি বিধিতে এই সংক্রান্ত পরিবর্তন আসতে চলেছে।
বুধবারের অনুষ্ঠানে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি কর্মীরা রাজ্য প্রশাসনের মেরুদণ্ড। রাজ্য এবং রাজ্যবাসীর উন্নয়নে তাঁদের ভূমিকা অপরিসীম।” সরকারি কর্মচারীদের পদোন্নতির প্রক্রিয়া আরও সহজ করার আশ্বাস দেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago