৩ বছর পর জেল থেকে মুক্ত হচ্ছেন মায়ানমারের নোবেলজয়ী নেত্রী সু কি

খবর লাইভ : প্রতিবেশী মায়ানমারে ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর থেকে জেলেই রয়েছেন নোবেল শান্তি পুরস্কার পাওয়া এই নেত্রী আং সান সু কি। জানা যাচ্ছে, অবশেষে মুক্তি পেতে চলেছেন তিনি। জেল থেকে মুক্তি দিয়ে তাঁকে গৃহবন্দি করে রাখতে চলেছে মায়ানমারের জুন্টা প্রশাসন। তবে জেল যন্ত্রণা থেকে কিছুটা হলেও স্বস্তি পারেন এই নোবেল জয়ী।

মায়ানমারের জেল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহেই হয়তো জেল থেকে বাড়িতে ফিরতে পারেন সু কি। কারণ আগামী সপ্তাহেই মায়ানমারে একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। সেই উপলক্ষেই বেশ কয়েকজন বন্দিকে দয়াবশত মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই তালিকার মধ্যেই রয়েছে সু কির নামও। তবে কয়েকজন আধিকারিকের দাবি, ইতিমধ্যেই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে দেশের নেত্রীকে। তবে দেশের আইনের চোখে এখনও সু কি’কে বন্দি হিসাবেই দেখা হবে। কারণ মোট ৩৩ বছরের কারাদণ্ডের সাজা ঝুলছে সু কির মাথায়।

প্রসঙ্গত, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি আচমকাই মায়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। পতন হয় নির্বাচিত সরকারের। তারপর থেকেই সেনার নির্দেশে বন্দি মায়ানমারের নেত্রী আং সান সু কি। দুর্নীতি-সহ একাধিক অভিযোগে মোট ৩৩ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল সু কিকে। আগেই ১২টি মামলায় সু কি-কে দোষী সাব্যস্ত করে ২৩ বছরের জেলের সাজা দেওয়া হয়েছিল। পরে বিভিন্ন মামলায় যোগ হয় আরও তিন বছরের সাজা। গত বছর ডিসেম্বরে দুর্নীতির অভিযোগে সেই তালিকায় যোগ হয় ৭ বছরের কারাদণ্ড। সব মিলিয়ে ৩৩ বছরের সাজাপ্রাপ্ত সু কি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago