খবর লাইভ : ফের দিল্লিতে তলব রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক বসবেন তিনি।জানা গিয়েছে, মঙ্গলবার রাত দশটা থেকে ১২ টা পর্যন্ত অমিত শাহের সঙ্গে বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারীদের। তবে বৈঠকের সময়সীমা আরও বাড়তে পারে। বুধবার দুপুরে ফিরবেন শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত তাই স্থির রয়েছে।
জানা যাচ্ছে, ২০২৪ লোকসভার স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।মঙ্গলবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক শেষ করেই দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন শুভেন্দু। সোমবার রাতেই দিল্লি থেকে ফিরেছেন শুভেন্দু। মঙ্গলবার দুপুরে শুভেন্দুর ফের আকস্মিক দিল্লি যাত্রা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে তিনি বৈঠক করতে পারেন, তা নিয়ে ঘনিষ্ঠ সূত্রে আভাস মেলে। এই বৈঠকে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।
সোমবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়।
আরও পড়ুনঃ বদ্রীনাথ জাতীয় সড়কে ফের ধস, বন্ধ তীর্থযাত্রা
মঙ্গলবার সকালে বিধায়কের দেহ বিধানসভায় আনা হয়। মঙ্গলবার সকালে বিধানসভায় শুভেন্দুকে প্রয়াত বিজেপি বিধায়কের শেষ শ্রদ্ধা জ্ঞাপন ও শেষ যাত্রার প্রস্তুতিতেও ব্যস্ত থাকতে দেখা যায়। দিল্লি যাওয়ার আগে বিধানসভা চত্বরে দাঁড়িয়েই শুভেন্দু বলেন, ‘বৈঠক তো আছেই, না হলে দিল্লি কি বেড়াতে যাই!’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…