রাজ্য  শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

খবর লাইভ : রাজ্যের শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট। আগামী দশ দিনের মধ্যে হাইকোর্টের লিগ্যাল এইড সার্ভিসে এই জরিমানার অঙ্ক জমা দিতে হবে। তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাঁদের থেকে টাকা আদায় করে জরিমানার অঙ্ক জমা দিতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। এর পাশাপাশি আগামী ৬ সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট আদালতে জমা করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারিকে।

মঙ্গলবার একটি মামলায় এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, ২০১৬ সালে হাইকোর্টের তরফে একটি নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ এখনও কার্যকর না হওয়ায় নতুন করে বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। পূর্ব মেদিনীপুরে ২০১২ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ নিয়ে আদালতে একটি মামলা হয়েছিল। ২০১৬ সালের ওই মামলায় আদালত শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে তদন্তের নির্দেশ দিয়েছিল। ওই সময়ে স্বজন পোষণের মাধ্যমে কাদের চাকরি হয়েছিল, সেই বিষয়টি তদন্ত করে দেখতে বলেছিল হাইকোর্ট। কিন্তু ২০১৬ সালের পর থেকে এতগুলি বছর পেরিয়ে যাওয়ার পরও সেই নির্দেশ কার্যকর করা হয়নি বলে অভিযোগ।
মামলাকারীর আইনজীবীর বক্তব্য, ওই সময়ে বেআইনিভাবে যাঁরা চাকরি পেয়েছেন বলে অভিযোগ, তাঁদের চাকরি বাতিল করা হোক। একইসঙ্গে বিষয়টি যাতে আদালত তদন্ত করে দেখার নির্দেশ দেয়, সেই আবেদনও জানানো হয়।সেই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার শিক্ষা দফতরকে এই নির্দেশ দিয়েছে আদালত। আদলতের কড়া পর্যবেক্ষণ, যদি প্রিন্সিপাল সেক্রেটারির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই না থাকে, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত। আগামী ১২ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago