ভারত অধিনায়ক হরমনপ্রীত নির্বাসিত দুই ম‍্যাচ!

খবর লাইভ : বড় শাস্তি পেলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। নির্বাসিত হতে হল দু’ম‍্যাচ। মঙ্গলবার এমনটাই জানান হল আইসিসির পক্ষ থেকে। বাংলাদেশের বিরুদ্ধে খেলা চলাকালীন ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার জন্য শাস্তি পেলেন হরমনপ্রীত। এই শাস্তির কারণে আগামী দু’টি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না তিনি। আগেই তাঁকে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। সেই সঙ্গে ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছিল তাঁর। আর এদিন আরও ম‍্যাচ  ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হল। অর্থাৎ ম্যাচ ফি-র মোট ৭৫ শতাংশ কেটে নেওয়া হল হরমনপ্রীতের। সেই সঙ্গে দু’টি ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি।

এই নিয়ে মঙ্গলবার আইসিসির তরফ থেকে বিবৃতিতে জানান হয়, দুটি ক্ষেত্রে আইসিসির ‘কোড অফ কনডাক্ট’ লঙ্ঘন করেছেন হরমনপ্রীত। যিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। মেনে নিয়েছেন সাসপেনশনের শাস্তিও। তাই কোনওরকম শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির নিয়ম অনুযায়ী, বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে দোষ করায় নির্বাসিত হওয়ায় হরমনের উপর যে সাসপেনশন লাগু হয়েছে, তাতে ভারত এরপর যে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে সেই দুই ম‍্যাচে নামতে পারবেন না তিনি। আর সেইমত এশিয়ান গেমসে খেলতে পারবেন না হরমনপ্রীত। ভারত যদি ফাইনালে ওঠে তবেই এশিয়ান গেমস খেলতে পারবেন তিনি।

উল্লেখ‍্য, গত শনিবার ভারত-বাংলাদেশ তৃতীয় একদিনের ম্যাচের মধ্যেই আম্পায়ারদের সঙ্গে বিতর্কে জড়ান ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ঘটনার সূত্রপাত ভারতীয় দলের ইনিংসের ৩৪ ওভারের মাথায়। নাহিদা আখতারের বলে সুইপ করতে গিয়েছিলেন। বল তাঁর ব্যাটে বা প্যাডে লেগে স্লিপে ফাহিমা খাতুনের হাতে জমা পড়ে। বোলার এলবিডব্লিউয়ের আবেদন করার সঙ্গে সঙ্গে আম্পায়ার আঙুল তুলে দেন। হরমনপ্রীত সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন। তাঁর দাবি, বল ব্যাটে লেগেছে। কোনও ভাবেই তাঁর প্যাডে লাগেনি। আম্পায়ার আউট দেওয়ায় প্রথমে ব্যাটে একটি ঘুষি মারেন ভারত অধিনায়ক। তারপরে ব্যাট দিয়ে উইকেট ভেঙে দেন। সাজঘরে ফেরার পরে আম্পায়ারের উদ্দেশে কিছু বলতেও দেখা যায় হরমনপ্রীতকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago