ক্রমশ প্রাণঘাতী চেহারা নিচ্ছে ডেঙ্গি, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রাজ্যের

খবর লাইভ : রাজ্যে ক্রমশ প্রাণঘাতী চেহারা নিচ্ছে ডেঙ্গি। মঙ্গলবার সকালে দক্ষিণ দমদম এলাকায় রিঙ্কি রায় মজুমদার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এর ফলে গত শুক্রবার থেকে এ পর্যন্ত মশাবাহিত এই রোগে এক শিশু সহ ৫ জনের মৃত্যু হল।

গত ২১শে জুলাই লেকটাউনের বেসরকারি হাসপাতালে বাঙুর অ্যাভিনিউয়ের বাসিন্দা ৩০ বছরের এক মহিলার মৃত্যু হয়েছিল। একই দিনে ডেঙ্গি প্রাণ কেড়েছিল নদিয়ার দুই বাসিন্দার। এর মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় রানাঘাটের বাসিন্দা বছর ৪৫-এর এক মহিলার। ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে মারা যান ৬৬ বছরের এক বৃদ্ধ। এছাড়াও শনিবার পার্ক সার্কাসের এক বেসরকারি হাসপাতালে কলকাতার পিকনিক গার্ডেনের বাসিন্দা ১০ বছরের বছরের এক নাবালিকার মৃত্যু হয়েছিল।

আরও পড়ুনঃ পৃথিবীর মায়া কাটিয়ে এবার চূড়ান্ত ঝাঁপ চন্দ্রযান ৩-এর!

প্রত্যেকেরই ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে এর মধ্যে নদিয়া জেলার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। এদিকে, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা তৈরি রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, বাঙুর হাসপাতালে ডেঙ্গি রোগীদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে। রোগীদের চিকিৎসায় ডাক্তার ও নার্সদের নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ দল। ডেঙ্গি ওয়ার্ডের জন্য ওই হাসপাতালে এক জন নোডাল অফিসারও নিয়োগ করা হয়েছে। করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago