খবর লাইভ : হাওড়া স্টেশনের মাথায় সোনালী পালক! ‘গোল্ডেন’ স্টেশনের মর্যাদা পেল ঐতিহ্যবাহী হাওড়া স্টেশন। বুধবার বিকেলে হাওড়া স্টেশনকে গোল্ডেন স্টেশনের শিরোপা দেওয়া হল। মূলত হাওড়া স্টেশন এতদিন সিলভার স্টেশন ছিল। বুধবার থেকে এই স্টেশনকে গোল্ডেন স্টেশনের আখ্যা দেওয়া হল।
বুধবার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে একটি অনুষ্ঠান হয়। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের উপস্থিতিতে হাওড়া স্টেশনকে এই শিরোপা দেওয়া হয়। এতদিন সিলভার স্টেশন ছিল হাওড়া স্টেশন। বুধবার থেকে এই স্টেশনকে গোল্ডেন স্টেশনের আখ্যা দেওয়া হল। জানা গিয়েছে আইজিবিসি বিল্ডিং, পরিবেশের উপর এই রেটিং করে। সেই পরিবেশের দিক দিয়ে হাওড়া স্টেশনকে এই গোল্ডেন স্টেশনের আখ্যা দেওয়া হল। এদিনের অনুষ্ঠানে নতুন ডিআরএম নিযুক্ত হলেন সঞ্জীব কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল আধিকারিক মনীষ জৈন। প্রধান অতিথি ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এ পি দ্বিবেদী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…