শেষপর্যন্ত মণিপুরের হিংসা নিয়ে মুখ খুললেন মোদি

খবর লাইভ : সংসদে বাদল অধিবেশনে মণিপুরের হিংসা নিয়ে বিরোধীদের উত্তাল হওয়ার সম্ভাবনা আগেই ছিল। তার সম্ভাবনা আরও বেড়েছে বুধবার রাতে মহিলাদের নগ্ন করে ঘোরানোর ছবি ভাইরাল হওয়ার পর। এরপরই চাপের মুখে পড়ে মণিপুরের হিংসা নিয়ে নীরব থাকার পর আজ বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরুর দিনে মুখ খুলতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুরে দুই মহিলাকে নির্যাতনের ঘটনার নিন্দা করার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, “মণিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের পক্ষে লজ্জার। ওই ঘটনার জন্য দেশের ১৪০ কোটি মানুষের মাথা হেঁট হয়ে গিয়েছে।”সেইসঙ্গে তিনি আরও বলেন, ‘‘এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের মধ্যে কাউকেই রেয়াত করা হবে না। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।”

বেঙ্গালুরুতে ২৬টি দলের বিরোধী জোট ইন্ডিয়া তৈরি হওয়ার ৪৮ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। তার ঠিক আগে বুধবার সন্ধেয় মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর যে ভিডিও গোটা দেশে ভাইরাল হয়েছে তা এবার ভয়ানক চাপে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদি সরকারকে। এই প্রেক্ষাপটে ‘চাপের মুখে’ মণিপুর নিয়ে ৭৮ দিন পর মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই জনজাতি মহিলাকে যৌন হেনস্তার প্রসঙ্গে এদিন তিনি বলেন, “এই ঘটনায় গোটা দেশের মাথা নত হচ্ছে। “মণিপুরে মা-বোনেদের অসম্মান যারা করেছে তারা রেহাই পাবে না। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। আমি সমস্ত মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন জানাবো তাঁরা যেন রাজ্যে-রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখেন।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago