হোটেলের ঘরে উদ্ধার মায়ের মৃতদেহ,আশঙ্কাজনক মেয়ে! রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

খবর লাইভ : শহরে হোটেলের ঘরে এক মহিলার রহস্যমৃত্যু। আর সেই মৃত্যু ঘিরে ছড়িয়ে পড়ল চা‍ঞ্চল্য। বুধবার গভীর রাতে কিড স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার হয় পশ্চিম পুঁটিয়ারির বাসিন্দা পলি মিত্রর নিথর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের ঘরে পলির সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ঈশিতাও। তাঁদের দু’জনকেই হোটেেলর ঘর থেকে যখন উদ্ধার করা হয়, তখন দুজনেই অচৈতন্য অবস্থায় ছিলেন।

হোটেলকর্মীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউমার্কেট থানার পুলিশ৷ উদ্ধার করার পর ঈশিতাকে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর চিকি‍ৎসা চলছে৷ তবে তার মা পলিকে হোটেলেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ পুলিশের প্রাথমিক অনুমান ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দুজনেই ৷ মেয়ের প্রাণরক্ষা হলেও বাঁচানো যায়নি মাকে৷

আরও পড়ুনঃ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র!ধসে আটকে বহু মানুষ

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে , গত ১৪ বছর ধরে পশ্চিম পুঁটিয়ারির ব্যানার্জি পাড়ায় থাকেন মিত্র পরিবার৷ বছর দশেক আগে বিয়ে হয়ে যায় পলিদেবীর ছেলের৷ অভিযোগ, বিয়ের পর থেকে ছেলে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন না৷ কোনও দায়িত্বও নেননি বলে অভিযোগ৷ তিন বছর আগে পলি মিত্রর স্বামী মারা যান। তার পর থেকেই সংসারে আর্থিক টানাটানির শুরু। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, যে দুবেলা অন্ন সংস্থান মা মেয়ের কাছে দুরূহ হয়ে ওঠে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক দুরবস্থার জেরেই আত্মহননের পথ বেছে নেন পলি মিত্র৷ যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে, তাতে সে কথাই লেখা আছে ৷ আসল ঘটনার তদন্ত চলছে৷ রহস্যজনক এই ঘটনার নেপথ্যে আরও কিছু কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago