খবর লাইভ : কেঁপে উঠল হিমাচল , মঙ্গলের রাতেই ভয়াবহ বিস্ফোরণ। হিমাচল প্রদেশের রাজধানী সিমলার প্রাণকেন্দ্র মল রোডের একটি রেস্তোরাঁতে আচমকাই দুর্ঘটনা । বি.স্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে ওঠে আশেপাশের এলাকাও। মৃত ১, গুরুতর আহত ১০ জন।
পুলিশ সূত্রে খবর, সিমলা দমকল বিভাগের সদর দফতরের অদূরে রেস্তোরাঁতে বিস্ফোরণের ঘটনায় আশপাশের পাঁচ-ছ’টি দোকান যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের একাংশ বলছেন, বিস্ফোরণের প্রায় ২০ মিনিট আগে গ্যাস লিক হওয়ার অভিযোগ করেছিলেন। তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় অস্বস্তি শুরু হয় অনেকের। বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয় মানুষ রেস্তোরাঁয় পৌঁছে যান। দমকলকে খবর দিলে দ্রুত উদ্ধারের কাজ শুরু হয়। অগ্নিদগ্ধ ১০ জনকে ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…