প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির প্রয়াণে শোকপ্রকাশ মমতার

খবর লাইভ : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি । মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর। ওমেন চান্ডির মৃত্যুতে শোকপ্রকাশ করে একটি টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে প্রবীণ নেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লেখেন, ‘বর্ষীয়ান রাজনৈতিক নেতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।কেরলের উন্নয়নে তাঁর অসীম অবদান ছিল।’
প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন কেরলের কংগ্রেস সভাপতি কে. সুধাকরণ। তিনি লেখেন, “প্রেমের শক্তিতে বিশ্ব জয়ী রাজার গল্পের মর্মান্তিক সমাপ্তি ঘটেছে। আজ ওমেন চান্ডির মতো একজন কিংবদন্তিকে হারিয়ে আমি গভীরভাবে শোকাহত। তিনি অগণিত ব্যক্তির জীবন স্পর্শ করেছেন। এবং তাঁর স্মৃতি চিরকাল আমাদের মনে থাকবে। আপনার আত্মার শান্তি কামনা করছি!” শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
১৯৪৩ সালে কেরলের কোট্টায়াম জেলায় জন্ম হয়েছিল ওমেন চান্ডির। ১৯৭০ সালে মাত্র ২৭ বছর বয়সে বিধায়ক হয়েছিলেন তিনি। তারপর দ্বিতীয়বার পরাজিত হলেও তৃতীয়বার থেকে টানা ১১ বার বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর ২০০৪ সালে কেরলের মুখ্যমন্ত্রী হন ওমেন চান্ডি। ২০০৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর মসনদে আসীন ছিলেন। তারপর ২০১১ সালে পুনরায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন চান্ডি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago