স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের সন্দেহে লেকটাউনের দমকল কর্মীকে খুন, দাবি পুলিশের

খবর লাইভ : ব্যবসায়িক লেনদেন শুধু নয়, স্ত্রীর সঙ্গে সম্পর্কের সন্দেহের জেরে লেকটাউনের দমকল কর্মীকে ভাড়াটে দুষ্কৃতী দিয়ে খুন করান অভিযুক্ত মূল চক্রী সাগর হালদার। এই ঘটনায় ধৃত সাগরকে জেরা করে এমনটাই জানা গিয়েছে বলে দাবি বিধাননগর কমিশনারেটের।
গত বৃহস্পতিবার দক্ষিণ দমদমের অজয়নগরে নিজের আবাসনের একতলায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন স্নেহাশিস রায় নামে ওই দমকলকর্মী। দমকল বিভাগের চতুর্থ শ্রেণির কর্মী স্নেহাশিস নিউটাউনের দমকলকেন্দ্রে চাকুরিরত ছিলেন। নিহত দমকল কর্মীর মৃত্যুর পরই তৎপর হয় লেকটাউন থানার পুলিশ। গত বৃহস্পতিবার ভাড়াটে খুনি আয়ুষ ও আফরোজ, শুক্রবার আকাশ এবং রবিবার দুই প্রধান অভিযুক্ত সাগর ও তন্ময় পালকে গ্রেফতার করে পুলিশ।

বিধাননগর পুলিশের ডিসি বিসুপ সরকার সোমবার জানান, ‘‘সাগর জেরায় জানিয়েছে, সে তার স্ত্রীকে স্নেহাশিসের সঙ্গে দেখেছিল। এর পরেই তার মনে স্ত্রী ও স্নেহাশিসকে নিয়ে সন্দেহ দানা বাঁধে। সাগর আরও জানিয়েছে, সে এবং স্নেহাশিস ছাড়াও আরও দু’জন মিলে লটারির ব্যবসা চালাত। সেটি বন্ধ হয়ে যায়। সেই ব্যবসা বন্ধের পিছনে স্নেহাশিসের ভূমিকা ছিল বলেও দাবি সাগরের।’’ এই বিষয়ে সাগরের স্ত্রীর সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন ডিসি। পুলিশের দাবি, এই সব সমস্যা ঘিরে গত ছ’-সাত মাস ধরে দু’তরফের মধ্যে শত্রুতা চরমে ওঠে। তখন থেকেই স্নেহাশিসকে খুনের ছক কষতে থাকে সাগর।

পুলিশ আরও জানিয়েছে, সাগর অতীতেও অপরাধের ঘটনায় জড়িয়েছে। ২০১০ সালে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় একটি খুনের ঘটনায় তার নাম জড়িয়েছিল। তার পরে আট মাস জেলে ছিল সে। এর পরে জামিনে ছাড়া পেয়ে বাইরে থাকার সময়ে ২০১৭ সালে ফের একটি গুলি চালানোর ঘটনায় সে গ্রেফতার হয়।
পুলিশ আরও জানিয়েছে, সাগর অতীতেও অপরাধের ঘটনায় জড়িয়েছে। ২০১০ সালে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় একটি খুনের ঘটনায় তার নাম জড়িয়েছিল। তার পরে আট মাস জেলে ছিল সে। এর পরে জামিনে ছাড়া পেয়ে বাইরে থাকার সময়ে ২০১৭ সালে ফের একটি গুলি চালানোর ঘটনায় সে গ্রেফতার হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago