খবর লাইভ : ফের দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি অশোক গেহলটের রাজস্থানে। এবার কলেজ চত্বরেই দলিত নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল ৩ কলেজ পড়ুয়ার বিরুদ্ধে। নাবালিকাকে তাঁর প্রেমিকের সামনেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, ঘটনার আগে তিন অভিযুক্ত বেধড়ক মারধর করে ওই প্রেমিক যুবককে। তবে ইতিমধ্যে তিন কলেজ পড়ুয়া সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর নাবালিকার উপর এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাজস্থানের যোধপুরের একটি কলেজ ক্যাম্পাসের ঘটনা। নাবালিকা এবং তাঁর প্রেমিক শনিবার আজমের থেকে পালিয়ে যোধপুরে এসেছিল। আর সেখানে রাত কাটানোর জন্য একটি গেস্ট হাউসও খুঁজছিল তারা। সেই সময় একটি গেস্ট হাউসের কেয়ারটেকার নাবালিকার সঙ্গে অভব্য আচরণ করেন বলেও অভিযোগ। এরপর তাঁরা গেস্ট হাউস থেকে বেরিয়ে রাস্তায় এলে তিন অভিযুক্ত সমন্দর সিংহ, ধর্মপাল সিংহ এবং ভাতম সিংহ যুগলের সঙ্গে আলাপ জমায়। তাঁরা দুজনকে কথা দেয় থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে বলে। পরে নাবালিকা এবং তাঁর প্রেমিককে যোধপুরের একটি কলেজের ক্যাম্পাসে নিয়ে যান। সেখানেই ক্যাম্পাসের হকি খেলার মাঠে সমন্দর, ধর্মপাল এবং ভাতম প্রথমে প্রেমিককে মারধর করে। এরপর নাবালিকাকে ধর্ষণ করে ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্তরা।
এদিকে সোমবার ভোরে কলেজের মাঠ থেকেই প্রাতভ্রমণকারীরা নাবালিকা ও তাঁর প্রেমিককে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তে নেমেই ৩ কলেজ ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি নাবালিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গেস্ট হাউজের কেয়ারটেকারকেও গ্রেফতার করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…