টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলে মৃত ১, কমলা সতর্কতা জারি উত্তরাখণ্ডের ১৩ জেলায়

খবর লাইভ : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের বেশ কিছু জায়গা। টানা বৃষ্টির জেরে ফুঁসছে নদী। লাগাতার বৃষ্টির জেরে উত্তরাখণ্ডেও ভূমিধস নেমেছে।ফলে বন্ধ এলাধিক রাস্তা। ১৩টি জেলায় ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করেছে দেরাদুন আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফেও আগামী পাঁচদিন উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতেই সোমবার মেঘভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের কুলুতে মারা গিয়েছেন এক জন।কাইস এব‌ং নিয়োলি এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে আহত হয়েছেন দু’জন। চার জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।

উত্তরাখণ্ডে ধসের জেরে বন্ধ বেশ কিছু রাস্তা। দেবপ্রয়াগে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। অলকানন্দা নদীর উপর তৈরি বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। সে কারণে হরিদ্বারেও জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তা নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন । গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ন’টি সেতু, ১৭টি রাস্তা।বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে। সাড়ে তিন হাজারেরও বেশি পরিবার প্রভাবিত হয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকার্যে নেমেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ।
অন্যদিকে, বানভাসি অবস্থা রাজধানী দিল্লিরও। জমা জল সামান্য কমলেও, রবিবার নতুন করে দিল্লির বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। আজ আকাশ পরিষ্কার থাকলেও, হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সোমবার সকাল ৭টায় যমুনার জলস্তর ছিল ২০৫.৪৮ মিটার। তার তিন ঘণ্টা আগে জলস্তর ছিল ২০৫.৪৫ মিটার। কেন্দ্রীয় জল কমিশনের ধারণা, সকাল ১০টায় এই জলস্তর আরও একটু নামবে। দিল্লির আইটিও চত্বর এখনও জলমগ্ন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago