খবর লাইভ : টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই শতরান করেন যশস্বী জয়সওয়াল। ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শতরান করেন তিনি। দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত তিনি। যশস্বীর সঙ্গে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি। যশস্বী ব্যাটের দাপটে ভারত এগিয়ে ১৬২ রানে।
আইপিএল-এ ভালো খেলার সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলের দরজা খুলে যায় যশস্বীর সামনে। আর সুযোগ আসতেই সৎ ব্যবহার করলেন ভারতের তরুণ ক্রিকেটার। নিজের টেস্ট কেরিয়ারের প্রথম ম্যাচেই শতরানের গন্ডি টপকালেন যশস্বী। তিনি যখন তিন সংখ্যার গণ্ডিতে তখন ড্রেসিংরুমে বসে থাকা কোচ রাহুল দ্রাবিড় থেকে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং প্রায় প্রত্যেককেই উঠে দাঁড়িয়ে নতুন তারকাকে সম্মান জানাতে থাকেন। দিনের শেষে যশস্বীর রান সংখ্যা ১৪৩-এ অপরাজিত। আর অভিষেক ম্যাচে এমন ইনিংস খেলে উচ্ছ্বসিত যশস্বী। নিজের ইনিংস উৎসর্গ করলেন মা-বাবাকে।
ম্যাচ শেষে যশস্বী বলেন,” জাতীয় দলের সুযোগ পাওয়া আমার পরিবার এবং আমার কাছে অনেকটা আবেগপূর্ণ পরিস্থিতি ছিল। শুধু আমার পরিবারের নয়, যারা আমাকে সাহায্য করেছে তাদের জন্যও বটে। এটা অনেক বড় একটা যাত্রা। আমাকে কোনও না কোনও সময় যে কেউ সাহায্য করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। এই সাফল্য আমি, মা-বাবাকে দিতে চাই। তারা আমার জীবনে অনেক বড় অবদান রেখেছে। সবে পথ চলা শুরু হয়েছে, এখনও অনেক পথ বাকি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…