খবর লাইভ : অফিস টাইমে বৈদ্যবাটীতে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রেলের বিরুদ্ধে অব্যাবস্থার অভিযোগ তুলে রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। বৈদ্যবাটি স্টেশন লাগোয়া লেভেল ক্রসিংয়ের কাছে রেলের কেবিনে উঠে পড়েন স্থানীয়দের কেউ কেউ। এর জেরে ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের।
জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭টায় হাওড়ামুখী চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক প্রৌঢ়। ট্রেনে থাকা যাত্রীদের দাবি, সেই সময় ট্রেনে অত্যধিক ভিড় ছিল। ভিতরে ঢুকতে না পেরে, ঠেলাঠেলির মধ্যে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার পরই স্থানীয়দের একাংশের ক্ষোভ গিয়ে পড়ে রেল কর্তৃপক্ষের উপরে। তাঁদের অভিযোগ, ব্যস্ত সময়ে ট্রেনগুলি নির্ধারিত সময়ের অনেক পরে আসার কারণেই এত ভিড় হচ্ছে।
বিক্ষোভের জেরে প্রায় আধ ঘণ্টার জন্য বৈদ্যবাটি স্টেশনের আগে এবং পরে আটকে পড়ে আপ এবং ডাউনের ট্রেনগুলি। পরে রেল পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।প্রায় আধঘণ্টা পর স্বাভাবিক হয় পরিষেবা॥
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…