খবর লাইভ : রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদের তালিকা তৈরি করা হচ্ছে। বিভিন্ন দফতরে অনুমোদিত পদের নিরিখে কতজন কর্মী আছেন রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর তা জানতে চেয়ে সব দফতরকে চিঠি পাঠিয়েছে। বিশেষ অগ্রাধিকারের সঙ্গে কাজটি করে দু’মাসের মধ্যে সব দফতরকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। মূলত চার শ্রেণির কর্মী- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসারের অনুমোদিত পদে কর্মী সংখ্যা ও শুন্য পদের হিসেব চাওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। এই তথ্য নির্দিষ্ট ফর্মাটে পাঠাতে বলা হয়েছে।
প্রশাসনিক মহল মনে করছে, আগামী দিনে সরকারি দফতরে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য কর্মী সংক্রান্ত পরিসংখ্যান চাইছে নবান্ন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্য সরকার এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করবে। এর মধ্যে সরকারি দপ্তরে গ্রুপ ডি পদে ১২ হাজার ও গ্রুপ সি পদে ৩ হাজার কর্মী নিয়োগ করার কথা তিনি জানিয়েছিলেন। আগামী বছর লোকসভা ভোটের আগে সরকারি দফতরে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে প্রশাসনিক মহল আশা করছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…