খবর লাইভ : রোজকার মতোই প্রাতঃভ্রমণে ত্রিপুরেশ্বরী মন্দির লাগোয়া দিঘির সামনে হাটাহাটি করতে বেরিয়েছিলেন এলাকাবাসী। কিন্তু যা আগে কোনওদিনও দেখা যায়নি,তাই দেখে আঁতকে ওঠেন তাঁরা। কি দেখলেন এমন? বুধবার সকালে হাঁটাহাটি করার সময় তাঁরা দেখেন দিঘিতে ভাসছে নরকঙ্কাল। কোথা থেকে পবিত্র দিঘিতে এল এই নরকঙ্কাল? এই প্রশ্নই তখন সকলের মনে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে তাঁরা।
রাধাকিশোরপুর থানার পুলিশ নরকঙ্কাল উদ্ধার করছে। তদন্ত চলছে। বুধবার ভোরের এই ঘটনায় ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।কে বা কারা এমন ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্তে নেমেছে পুলিশ।
কঙ্কাল উদ্ধার প্রসঙ্গে মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানান, নরকঙ্কাল উদ্ধারের খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে মন্দির চত্বরে ছুটে আসেন। যদি এটি সত্যিই নরকঙ্কাল হয়ে থাকে, তবে দিঘি তথা কল্যাণ সাগরকে ধর্মীয় মতে শুদ্ধ করতে হবে। তার আগে পর্যন্ত দেবীর পুজোর কাজে এই জল ব্যবহার করা যাবে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…