খবর লাইভ : এশিয়া কাপ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ভারত। জানিয়ে দিল, এই প্রতিযোগিতা খেলতে কোনও ভাবেই পাকিস্তানে যাচ্ছে না তারা। এশিয়া কাপের সূচি চূড়ান্ত এবং আগামী কিছু দিনের মধ্যেই তা প্রকাশ করা হবে। মঙ্গলবার গভীর রাতে আইসিসি বৈঠকের ফাঁকে এ কথা জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।
ধুমলের দাবি, আইসিসি কর্তাদের বৈঠকে বোর্ড সচিব জয় শাহ এবং পাকিস্তানের বোর্ড সভাপতি জাকা আশরফের কথা হয়েছে। আগামী বৃহস্পতিবার দু’জনে দেখা করে এশিয়া কাপের সূচি চূড়ান্ত করবেন।
আরও পড়ুনঃ মিলল স্বস্তি! ঝমঝমিয়ে বৃষ্টি নামল তিলোত্তমায়
ধূমল বলেছেন, ”আমাদের সচিব পিসিবি প্রধান জাকা আশরাফের সঙ্গে দেখা করেছেন। এশিয়া কাপের সূচি চূড়ান্ত করা হয়েছে। লিগ পর্বের চারটি ম্যাচ হবে পাকিস্তানে। শ্রীলঙ্কায় হবে ৯টি ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচও হবে শ্রীলঙ্কার মাটিতে। ফাইনালে যদি এই দুই দল মুখোমুখি হয়, তাহলে সেটাও হবে শ্রীলঙ্কায়।”
পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি দাবি করেছেন, ভারতীয় দল প্রতিবেশী দেশে খেলতে যাবে। কিন্তু ধুমল বলেন, ”এই ধরনের কোনও আলোচনাই হয়নি। ভারত মোটেও পাকিস্তানে যাবে না। আমাদের সচিবও যাবে না। কেবল সূচি চূড়ান্ত হয়েছে।” ঘরের মাঠে পাকিস্তান খেলবে একটি মাত্র ম্যাচ। তাদের প্রতিপক্ষ নেপাল। আফগানিস্তান-বাংলাদেশ, বাংলাদেশ-শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ হবে পাক মুলুকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…