নিষেধাজ্ঞা উঠল, স্টেডিয়ামে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে পারবেন ইরানের মহিলারা

খবর লাইভ : এখন থেকে স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে পারবেন ইরানের মহিলা ফুটবল সমর্থকরা। এ কথা ঘোষণা করেছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান তাজ মেহেদি।১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ফুটবল-সহ অন্যান্য খেলাধুলোর ক্ষেত্রে স্টেডিয়ামে মেয়েদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়। তথাকথিত ধর্মগুরুদের যুক্তি ছিল, পুরুষ শাসিত সমাজে শরীরের পুরো অংশ না ঢেকে খেলাধুলোয় অংশ নেওয়া পুরুষ অ্যাথলিটদের দেখা থেকে মেয়েদের নিরাপদে রাখা উচিত। স্টেডিয়ামে মেয়েদের খেলা দেখার মতো উপযুক্ত ব্যবস্থা না থাকাকে ঢাল করে গ্যালারিতে বসে মহিলাদের খেলা দেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রতিবাদের ঝড় ওঠে।

সেই প্রতিবাদের কাছে মাথা নত করে ২০১৯ সালে তেহরানের আজাদি স্টেডিয়ামে কম্বোডিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ইরানের খেলা দেখার সুযোগ দেওয়া হয়েছিল মহিলা ফুটবলপ্রেমীদের। ২০১৯ সালে ছেলেদের ছদ্মবেশ নিয়ে স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন মহিলা ফুটবল সমর্থক সাহর খোদাইরি। ধরা পড়লে কারাবাসের শাস্তি হতে পারে এই আশঙ্কায় নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন ইরানি তরুণী।

আরও পড়ুনঃ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত,জানালেন অরুণ ধুমল
আগামী মাস থেকে ইরানে শুরু হচ্ছে ফুটবল লিগ। এবারের লিগে মোট ১৬টি দল অংশ নেবে। রবিবার লিগ ফুটবলের ড্র ছিল। ওই ড্র অনুষ্ঠানে হাজির ছিলেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান তাজ মেহেদি। সাংবাদিকদের তিনি জানান, চলতি বছর স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখতে পাবেন মহিলা সমর্থকরা। ইস্পাহান, কেরমান ও আহবেজের স্টেডিয়ামগুলির গ্যালারিতে মেয়েদের খেলা দেখার ব্যবস্থা থাকছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago