খবর লাইভ : পঞ্চায়েত নির্বাচনের ব্যালট বক্স খুলতেই চারিদিকে শুধুই তৃণমূলের জয়জয়কার। ২১এর বিধানসভা ভোটের পর আবারও পঞ্চায়েতে বড় ধাক্কা গেরুয়া শিবিরের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেও মানুষের রায় গিয়েছে তৃণমূলের পক্ষেই। তাই আবারও সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় এজেন্সি। বুধবার কয়লা পাচার মামলায় ফের রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সপ্তাহেই দিল্লিতে ইডি’র হেড কোয়াটারে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে মন্ত্রীকে।
এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও নোটিস পাঠানো হয় তাঁকে।শীর্ষ আদালতের সুপারিস মতো গত ১৯জুন জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে সময় দিয়েছিলেন মন্ত্রী। তবে রাজ্যে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ায় হাজিরা দেওয়া সম্ভব নয় বলে ইডিকে জানান তিনি। তখনই জানিয়েছিলেন, পরবর্তীতে ইডি তলব করলে নিশ্চিতভাবেই তদন্তে সাহায্য করবেন। এরপর তাঁকে ফের গত ২৭ জুনও নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয়। কিন্তু পঞ্চায়েত ভেটে ব্যস্ত থাকায় তিনি সেবারও দিল্লি যেতে পারেননি। তবে তিনি জানিয়েছিলেন আগামী তলবে নিশ্চয়ই ইডিকে সময় দেবেন। সেই সুযোগেই গণনা চলাকালীনই মলয়কে ফের ডেকে পাঠাল ইডি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…