খবর লাইভ : ব্যালটে এঁটে উঠতে না পেরে বুলেটে ভাঙড় দখল করতে চাইছে আইএসএফ। গণনায় তৃণমূলের দিকে পাল্লা ভারী হতেই মঙ্গলবার সন্ধে থেকে এলাকায় প্রবল হামলার শুরু করে আইএসএফ সমর্থিত দুষ্কৃতীরা। মুহুর্মুহু চলে গুলি-বোমা। ঘটনায় এক আইএসএফ কর্মীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে গতকালের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার এবং তাঁর দেহরক্ষীকে গুরুতর আহত অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
জানা গেছে গতকালের ঘটনায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে গুলিতে বলে জানান তার পরিবার। মৃতের নাম রাজু মোল্লা। তাঁর বয়স ৩৫।
এদিকে গতকালের ঘটনার পর বুধবার সকালেই থমথমে ভাঙড়ের পরিস্থিতি। রাস্তায় ছড়িয়ে বোমার চিহ্ন। জায়গায় জায়গায় নাকা চেকিং এর মাধ্যমে চলছে তল্লাশি। অশান্তি আটকাতে কড়া পাহাড়ার পুলিশ।
অভিযোগ, ভাঙড়ের কাঠালিয়ায় গণনাকেন্দ্রের অদূরেই বোমাবাজি শুরু করে একদল দুষ্কৃতী। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। তা থেকেই উত্তেজনা ছড়ায়।ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। গতকালের ঘটনায় আইএসএফ কর্মী রেজাউল গাজী এবং হাসান আলী মোল্লা গুলিতে নিহত হন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…