পঞ্চায়েতে গণনার মাঝে পার্থ বললেন, “মা-মাটি-মানুষের জয় হবে”

খবর লাইভ : ২০২১-এর বিধানসভা নির্বাচন তিনি ছিলেন তৃণমূলের অন্যতম কাণ্ডারি। দলের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে বর্তমানে তিনি জেলে। গতবছর ২৮ জুলাই দল তাঁকে বহিস্কার করেছে। আজ গ্রাম দখলের লড়াইয়ে তৃণমূলের এগিয়ে থাকা প্রসঙ্গে কী বলছেন তিনি?
মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জেল হেফাজত শেষে আদালতে পেশ করা হয় তাঁকে। পার্থ সহ মোট সাতজনকে এ দিন আলিপুর বিশেষ আদালতে পেশ করা হয়। কোর্টে ঢোকার মুহুর্তে দলের মঙ্গলকামনা করলেন পার্থ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “মা-মাটি-মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।”
প্রসঙ্গত, প্রায় এক বছরের বেশি সময় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। জামিন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। এই অবস্থায় ইডি-র প্রাক্তন আইনজীবী সামসুদ্দিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পক্ষে আলিপুর আদালতে সওয়াল করছেন। আগামী দিনেও তিনি পার্থর জামিন মামলার শুনানিতে থাকবেন বলে জানা গিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago