লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পাচ্ছেন মোদি!

খবর লাইভ : লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, আগামী ১ অগাস্ট পুণেতে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এনসিপি প্রধান শরদ পাওয়ার, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারকেও। আগামী অগাস্ট মাসের ১ তারিখে অর্থাৎ লোকমান্য তিলকের ১০৩তম প্রয়াণবার্ষিকীতে মহারাষ্ট্রের পুণেতে বিশেষ এই পুরস্কার তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর হাতে। তবে সদ্য শরদ পাওয়ারের এনসিপিতে ভাঙন ধরিয়ে এনডিএ-র সঙ্গে হাতে হাত মিলিয়েছেন অজিত পাওয়ার। আর সেকারণেই রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই অনুষ্ঠান। তবে শুধু শরদ বা অজিতই নন, অনুষ্ঠানে হাজির থাকার কথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের। থাকবেন মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইসও। আর এই হাইভোল্টেজ জমায়েত নিয়েই চর্চা তুঙ্গে।

কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ অভিযানে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ঘটেছে বলেই দাবি তিলক স্মারক মন্দির ট্রাস্টের প্রধান দীপক তিলকের। বিশ্ব মানচিত্রে ভারতকে উজ্জ্বলভাবে তুলে ধরতে সফল কেন্দ্র। আর সেই কারণেই মোদিকে এই সম্মান জানানো হবে বলে জানা গিয়েছে। আর সেই পুরস্কার মঞ্চে একসঙ্গে থাকতে পারেন মোদি–পাওয়ার–অজিত। সদ্য শরদ পাওয়ারের এনসিপিতে ভাঙন ধরিয়ে এনডিএ-র সঙ্গে হাত মিলিয়েছেন অজিত পাওয়ার। তাই এই অনুষ্ঠান রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সম্প্রতি দুর্নীতি ইস্যুতে মোদিকে একহাত নিয়ে এনডিএতে যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত। আর তারপরই মোদির প্রশংসায় পঞ্চমুখ অজিত। এমন পরিস্থিতিতে পয়লা অগাস্ট গোটা দেশের নজর থাকবে পুণের অনুষ্ঠানের দিকেই।

এদিকে সোমবার আয়োজকদের তরফে সাফ জানানো হয়েছে, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে শরদ পাওয়ারকে। পাশাপাশি আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস, রাজ্যপাল রমেশ বাইস, মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago