খবর লাইভ : কানাডা ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন। পুরুষদের সিঙ্গলস ইভেন্টের সেমিফাইনালে জাপানের কেন্টা নিশিমোটোকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেন লক্ষ্য। লক্ষ্য ফাইনালে পৌঁছালেও ব্যর্থ হলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। সেমিফাইনালে ইয়ামাগুচির কাছে হারেন তিনি।
এদিন মহিলাদের সিঙ্গেলসের সেমিফাইনালে পিভি সিন্ধুর সামনে ছিলেন জাপানের ইয়ামাগুচি। ইয়ামাগুচির কাছে স্ট্রেট গেমে হারেন সিন্ধু। ম্যাচের ফলাফল ১৪-২১, ১৫-২১। সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডেই ইয়ামাগুচির কাছে হেরেছিলেন সিন্ধু। কানাডা ওপেনে সুযোগ ছিল তার বদলা নেওয়ার। কিন্তু তা পারলেন না সিন্ধু।
আরও পড়ুনঃ ফের স্থগিত অমরনাথ যাত্রা! আটকে হাজার হাজার তীর্থযাত্রী
এদিকে এদিন সেমিফাইনালে নিশিমোটোকে হারিয়ে ফাইনালে উঠলেন লক্ষ্য সেন। ম্যাচের ফলাফল ২১-১৭, ২১-১৪ । ম্যাচে এদিন শুরুটা হয় ভালোই। একবার এগিয়ে যাওয়ার পরে সেই লিড ধরে রাখেন লক্ষ্য। দ্বিতীয় গেমেও চলে একই ছবি। শেষমেশ ৪৪ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষকে হারান লক্ষ্য। ফাইনালে লক্ষ্যের সামনে লি শি ফেংয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…