হঠাৎ রাজধানী রওনা রাজ্যপালের! শাহী-সাক্ষাতের সম্ভাবনা

খবর লাইভ : উপর থেকে নির্দেশেই না কি রাজ্যের পঞ্চায়েত ভোটে অতিসক্রিয় রাজ্যপাল সিভি আনন্দ বোস! ভোটগ্রহণ শেষ হতেই রাজধানী অভিমুখে যাত্রা করলেন তিনি। রবিবার, সন্ধেয় বিমানে দিল্লি রওনা দিয়েছেন আনন্দ বোস। পঞ্চায়েত ভোটের রিপোর্ট দিতেই কী রাজ্যপালের এই সফর। পঞ্চায়েত ভোট গ্রহণের পরে শনিবার তিনি বলেন, একজন রাজ্যপাল হিসেবে কর্তব্য করবেন তিনি। এবার সেই ‘কর্তব্য’ পালনেই দিল্লি দরবারে হাজির হচ্ছেন আনন্দ বোস!

রাজভবন সূত্রে খবর, এদিন সন্ধেয় বিশেষ বিমানে দিল্লি যাত্রা করছেন রাজ্যপাল। সংবাদ সংস্থা সূত্রে খবর, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে পারেন আনন্দ বোস। শনিবার, ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন জেলায় পরিদর্শন করেন তিনি। মন্তব্য করেন, ভোট ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়। রাজ্যে পঞ্চায়েত ভোটে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নিয়েও ক্রমাগত রাজ্য প্রশাসন ও রাজ্য কমিশনকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে ‘দালালি’ করার অভিযোগ তোলে শাসকদল। এই পরিস্থিতিতে অমিত শাহকে রাজ্যপাল কী রিপোর্ট দিতে গেলেন, সেটাই দেখার।

 

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago