খবর লাইভ : ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ আগামী ১২ জুলাই থেকে শুরু হতে চলেছে। সিরিজের প্রথম ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে। এই দলে প্রথমবার সুযোগ পেয়েছেন কির্ক ম্যাকেঞ্জি এবং এলিক অথানাজে। অন্যদিকে প্রায় বছর দুয়েক পর জাতীয় ক্রিকেট দলে ফিরছেন রহকিম কর্নওয়াল। তিনি ভারতের বিরুদ্ধে কামব্যাক করতে না করতেই ওয়েস্ট ইন্ডিজের লাইনআপ অনেকটাই মজবুত হয়ে গেল। রহকিম একজন অলরাউন্ডার হিসেবে এই দলে যোগ দিয়েছেন। অফ ব্রেক বোলিংয়ের পাশাপাশি নিজের ঝোড়ো ব্যাটিংয়ের জন্যও তিনি যথেষ্ট জনপ্রিয়।
৩০ বছর বয়সি রহকিম কর্নওয়াল ২০২১ সালের নভেম্বর মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটা খেলেছিলেন। এরপর তিনি দল থেকে ছিটকে যান। যদিও আরও একবার জাতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তনের একটা সুযোগ তিনি পেয়ে গিয়েছেন। রহকিমের প্রত্যাবর্তনের পর রোবিত শর্মা অ্যান্ড কোম্পানিকে যে আলাদা করে রণনীতি তৈরি করতে হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুনঃ নদিয়ার হাতিশালায় শূন্যে গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী
ওজন প্রায় ১৪০ কিলোগ্রাম। ২২ গজের লড়াইয়ে তাঁর ব্যাট একবার চলতে শুরু করলে বিপক্ষের বোলাররা কার্যত ঝোড়ো পাতার মতো উড়ে যান। ২০২২ সালেই এই নজির দেখতে পাওয়া গিয়েছিল। টি-২০ ক্রিকেটে ডবল সেঞ্চুরি করে রহকিম সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। আমেরিকায় আয়োজিত টি-২০ টুর্নামেন্টে রহকিম এই কৃতিত্ব কায়েম করেছিলেন। তিনি মাত্র ৭৭ বলে ২০৫ রান করেছিলেন। এই ইনিংসে তিনি ২২টি বাউন্ডারি এবং ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন। শুধুমাত্র বাউন্ডারি হাঁকিয়েই তিনি ২০০ রান পূরণ করে ফেলেছিলেন। মাত্র ৫ রান তিনি দৌড়ে নিয়েছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…