শুভেন্দুর ‘জনগণের অভ্যুত্থান’ মন্তব্য, ‘কালীঘাটের ইট’ খুলে নেওয়ার দাওয়াই

খবর লাইভ : ভোট দেওয়ার পর রাজ্যের পঞ্চায়েত ভোটের পরিস্থিতি নিয়ে রীতিমতো হুমকি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি এদিন কালীঘাট অভিযানের ডাক দিলেন৷ বললেন, ‘কালীঘাটের ইট’ খুলে নিতে হবে বাংলার মানুষকে৷ মাত্র দু’টো রাস্তা আছে বাংলার মানুষের কাছে, সে কথাও বলেন তিনি৷ শনিবার দুপুরে রাজ্যে ‘জনগণের অভ্যুত্থান’ দরকার বলেও মন্তব্য করেন তিনি।শুভেন্দুর এই মন্তব্যকে ‘নতুন নাটক’ বলে কটাক্ষ করেছে তৃণমূল।

শুভেন্দু এদিন বলেন, ‘মানুষের কাছে দু’টো রাস্তা আছে, জনগনের অভ্যুত্থান, চলো কালীঘাট। গুলি করুক, প্রথম ১০-২০ জন মরবে, কিন্তু বাংলা বেঁচে যাবে৷ আমি সেই তালিকায় থাকতে রাজি আছি৷ চলো কালীঘাটের ইটগুলো খুলেনি৷ এ ছাড়া ৩৫৬ অথবা ৩৫৫ করে নিতে হবে৷ এর কোনও বিকল্প নেই৷ দিল্লির কে কী ভাববে, অন্য কে কী বলবে জানার দরকার নেই৷ আমি একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এসেছি৷ সেই লক্ষ্যে আমি অবিচল থাকব৷ তার জন্য আমাকে যা করতে হয়, করব৷ পতাকা নিয়ে বা পতাকা ছেড়ে, বাংলায় গণতন্ত্রকে বাঁচাতে আমি তাই করব৷’
নন্দীগ্রাম বিধানসভা এলাকার ভোটার শুভেন্দু। শনিবার নন্দনায়ক বাড়ের ৭৭ নম্বর বুথে ভোট দেন। এর পরেই তিনি হুঙ্কার দেন। যা নিয়ে পাল্টা তোপ দেগেছে তৃণমূলও।

ভোট শান্তিপূর্ণ করতে কলকাতা হাইকোর্ট যা যা নির্দেশ দিয়েছিল, তা-ও মানা হয়নি বলে অভিযোগ করেন শুভেন্দু। শনিবার নন্দীগ্রাম থেকেই তিনি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফোন করেন। ফোনে বলেন, ‘‘আর কত রক্ত চাই আপনার? আমি কমিশনের দফতরে তালা ঝোলাতে কলকাতায় আসছি।’’

প্রসঙ্গত, শনিবার দুপুর দেড়টা নাগাদ কলকাতায় বিজেপি কর্মীরা রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে আসে। তবে আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। কমিশন দফতরের কাছাকাছি আসতেই বিজেপি কর্মীদের বাধা দেওয়া হয়। অনেককে আটকও করেছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago