খবর লাইভ : বুধবার, দিল্লির তিস হাজারি আদালতে পার্কিং নিয়ে চরম গণ্ডগোলের সৃষ্টি হল। দুই আইনজীবীদের মধ্যে বচসার জেরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে এক আইনজীবী পিস্তল নিয়ে অন্য জনকে গুলি ছুড়তে শুরু করেন।সূত্রের খবর, পার্কিং ও চেম্বার তৈরি নিয়ে বচসার জেরে ৯ রাউন্ড গুলি চলল দিল্লির তিস হাজারি আদালত চত্বরে । ওয়েস্টার্ন উইংয়ে ৪৩৩/৪৩৪ চেম্বারের কাছে এই ঘটনা ঘটেছে। আদালতে যে আইনজীবী গুলি চালিয়েছিলেন, তিনি আদালতের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীশ শর্মা। জানা গেছে যে চেম্বার তৈরি এবং পার্কিং নিয়ে মনীশ শর্মার সঙ্গে তাঁর সচিব অতুল শর্মার তর্ক হয়েছিল যার ফলে এই ঘটনা ঘটে।
দিল্লির বার কাউন্সিলের চেয়ারম্যান, কে কে মানান, তিস হাজারি কোর্ট চত্বরে গুলি চালানোর ঘটনার নিন্দা করেছেন৷ তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করা হবে। অস্ত্রের লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখা হবে। অস্ত্রগুলো লাইসেন্সপ্রাপ্ত হলেও আদালতের ভেতরে বা আশেপাশে কোনও আইনজীবী বা অন্য কেউ এগুলো ব্যবহার করতে পারে না।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…