খবর লাইভ : ইডির তলবে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না সায়নী ঘোষ, জানাল তৃণমূল। দলীয় সূত্রে জানানো হয়, ‘পঞ্চায়েত ভোটের প্রচারে বুধবার গলসিতে যাবেন সায়নী, ইডি-কে চিঠি দিয়ে জানিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী’। তবে সায়নী আগে জানিয়েছিলেন ৫ জুলাই তিনি প্রয়োজনীয় নথি নিয়ে ইডি দফতরে যাবেন। কিন্তু কুণাল জানালেন, তিনি যাচ্ছেন না।
এরই মধ্যে জানা গিয়েছে, ইডি-র নজরে এখন সায়নী ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সায়নীর আয়ের সঙ্গে সম্পত্তির হিসেবও সঙ্গতিহীন বলে মনে করছেন তদন্তকারীরা। ইডি-র দাবি, সায়নী শেষ যে আয়কর জমা দিয়েছেন, তাতে বছরে আয় দেখিয়েছেন সাড়ে ৩ লক্ষ টাকা। অথচ তাঁর ফ্ল্যাটের দাম ৮০ লক্ষ টাকা। ইডি-র প্রশ্ন, এত টাকার দামের ফ্ল্যাট কী করে কিনলেন সায়নী?
ইডি-র দাবি, আয়কর দাখিলের তথ্য অনুযায়ী, অভিনেত্রী হিসেবে সায়নী অনেক বেশি টাকা রোজগার করতেন, রাজনীতিতে যোগ দিয়ে আয় কমে গেছে বলে তিনি দেখিয়েছেন। ইডি-র দাবি, ঋণ নেওয়ার কিছু তথ্য পাওয়া যাচ্ছে। কিন্তু ২০ লক্ষ টাকা কোথা থেকে এল? ইডি-র দাবি, সায়নী জানিয়েছেন, ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা দিয়েছেন।
সেই সংক্রান্ত নথিই ৫ জুলাই জমা দিতে বলা হয় সায়নীকে। ইডি-র দাবি, সায়নী ও তাঁর পরিবারের সদস্যদের ৭টি অ্যাকাউন্টে নগদ টাকাও জমা পড়েছে। এই টাকা কোথা থেকে এল, তাও জানতে চাওয়ার কথা ছিল সায়নীর কাছে। কিন্তু বুধবার তিনি ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না। কুণালের প্রশ্ন, ‘ইডির দাবি মতো ৫৩০ পাতার নথি পাঠিয়েছেন সায়নী। ভোটের পর এজেন্সি ডাকলেই যাবেন বলে জানিয়েছেন সায়নী। আজ সায়নীকে মৌখিক ভাবে তলব করা হয়েছিল’।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…