মাত্র ১০ দিন বাকি,এশিয়ান গেমসের জন্য কুস্তিগীরদের ট্রায়ালের দিন ঠিক করতে পারল না আইওএ

খবর লাইভ : আর মাত্র ১০ দিন সময় আছে। এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ১৫ জুলাইয়ের মধ্যে ভারতীয় কুস্তিগীরদের নাম পাঠানোর নির্দেশ দিয়েছে অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া (ওসিএ)। কিন্তু এখনও ট্রায়ালের দিন ঠিক করে উঠতে পারেনি ভারতীয় অলিম্পিক্স সংস্থা (আইওএ) নিযুক্ত অ্যাড-হক কমিটি। ফলে কুস্তিগীরদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জুন মাসের শেষে এশিয়ান গেমসের ট্রায়াল হবে।কিন্তু বেঁকে বসেন প্রতিবাদী কুস্তিগীররা। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন করা বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিক, সত্যব্রত কাদিয়ান ও সঙ্গীতা ফোগট কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদন করেন, ট্রায়াল পিছিয়ে অগস্ট মাসে করা হোক। কারণ, জুন মাসে ট্রায়াল হলে প্রস্তুতির পর্যাপ্ত সময় পাবেন না তাঁরা। কুস্তিগীরদের অনুরোধের পরেই অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়ার কাছে ভারতীয় অলিম্পিক্স সংস্থা আবেদন করে, কুস্তিগীরদের নাম জমা দেওয়ার জন্য অন্তত ১০ অগস্ট পর্যন্ত সময় দেওয়া হোক। আগের নির্দেশ অনুযায়ী, ১৫ জুলাইয়ের মধ্যে ভারতীয় কুস্তিগীরদের নাম জমা দিতে হত। তার আগে ট্রায়াল শেষ হবে না বলেই এই আবেদন করা হয়। সেই আবেদনের কোনও জবাব এখনও দেয়নি অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল প্রাথমিক নিয়োগ সংক্রান্ত শুনানির মামলা

অ্যাড-হক কমিটির মতে, ভারতীয় অলিম্পিক্স সংস্থার আবেদন অলিম্পিক্স কাউন্সিল অফ এশিয়া নাও মানতে পারে। কারণ, সে ক্ষেত্রে অন্যান্য দেশ আপত্তি করতে পারে। ১৫ জুলাইয়ের মধ্যেই হয়তো নাম পাঠাতে হবে। অ্যাড-হক কমিটি যে ভাবে সময় নিচ্ছে তাতে পরবর্তী কালে ট্রায়ালের সময় না-ও পাওয়া যেতে পারে।আর তার জন্য খেসারত দিতে হবে ভারতীয় কুস্তিগীরদেরই। প্রতিবাদী কুস্তিগীরেরা আবার চাইছেন আমেরিকায় গিয়ে প্রস্তুতি নিতে। এ বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখেছেন বজরং, বিনেশ, সাক্ষী, সত্যব্রত ও সঙ্গীতা। চিঠিতে কুস্তিগীরেরা আবেদন করেছেন যে মিশিগানে গিয়ে প্রস্তুতি নিতে চান তাঁরা। কুস্তিগীরদের এই আবেদন মিশন অলিম্পিক্স সেলের কাছে পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago