খবর লাইভ : বুধবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-২০ দল জানিয়ে দিল বিসিসিআই। মঙ্গলবারই জাতীয় নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন অজিত আগারকর। আর দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম কাজটাই হল টি-২০ দল বেছে নেওয়া।
প্রত্যাশামতোই ক্যারিবিয়ান সফরের টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব। ঘোষিত পনেরোজনের দলে সুযোগ পেয়েছেন বাংলার মুকেশ কুমার, বাঁহাতি যশস্বী জয়সোয়াল এবং মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা। তবে গোটা আইপিএলে নজরকাড়া কেকেআরের রিঙ্কু সিং ব্রাত্য থেকে গেলেন। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। যা শুরু হবে ৩ অগাস্ট। সিরিজের প্রথম ম্যাচ ত্রিনিদাদে। ৬ অগাস্ট দ্বিতীয় ম্যাচের আসর বসবে গায়ানায়। সিরিজের তৃতীয় ম্যাচ ৮ অগাস্ট, এরও ভেনু গায়ানা। সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে আমেরিকার মাটিতে। ১২ ও ১৩ অগাস্ট ফ্লোরিডায়।
ঘোষিত দল : হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিসান, শুভমন গিল, যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান এবং মুকেশ কুমার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…