মামলা লড়ার টাকা জোগাড়ে ৬ সপ্তাহের জামিনের আর্জি সুকন্যার, এজলাস বদলের আবেদন অনুব্রতর

খবর লাইভ : এখনও পর্যন্ত তদন্তে অনুব্রত মন্ডলের ১২ কোটি ৮০ লক্ষ টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। ইডি আধিকারিকদের দাবি, গরু পাচার থেকে পাওয়া ঘুষের টাকায় ৪৮ কোটির সম্পত্তি গড়ে তুলেছিলেন। সেই অনুব্রত কন্যার এখন মামলা লড়ার টাকা পর্যন্ত নেই। আর্থিক অনটনের মুখে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল।তা্ই সুকন্যা অন্তর্বর্তী জামিনের আবেদন করতে চান।

সুকন্যা মণ্ডল এবার আদালতের দ্বারস্থ হয়ে জানালেন, তিনি মামলা লড়ার টাকা জোগাড় করতে পারছেন না। এই তাকে আদালত ৬ সপ্তাহের জন্য জামিন দিক। তাঁর বক্তব্য, এই সময়ের মধ্যে তিনি টাকা জোগাড় করে আইনজীবীদের দেবেন। সুকন্যা এর আগেও জামিনের আর্জি জানিয়েছিলেন। সোমবার দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ আদালতের বিচারক রঘুবীর সিং সুকন্যার আর্জি শুনে, তার প্রেক্ষিতে ইডি-র কী বক্তব্য, তা জানতে চেয়েছেন। উল্লেখ্য, এই বিচারকের বেঞ্চেই বিচারাধীন ছিল অনুব্রত মণ্ডলের মামলাটিও। তিনি বারবার বিচারকের কাছে আর্জি জানিয়েও জামিন না পাওয়ায় মামলা সরানোর আবেদন জানান।
সুকন্যা মণ্ডল এবার আদালতের দ্বারস্থ হয়ে জানালেন তিনি মামলা লড়ার টাকা জোগাড় করতে পারছেন না। এই যুক্তি দেখিয়ে তিনি আদালতে ৬ সপ্তাহের জন্য জামিনের আর্জি জানিয়েছেন। তাঁর বক্তব্য, এই সময়ের মধ্যে তিনি টাকা জোগাড় করে আইনজীবীদের দেবেন।
সুকন্যা এর আগেও জামিনের আর্জি জানিয়েছিলেন। সোমবার দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ আদালতের বিচারক রঘুবীর সিংহ সুকন্যার আর্জি শুনে, তার প্রেক্ষিতে ইডি-র কী বক্তব্য, তা জানতে চেয়েছেন। উল্লেখ্য, এই বিচারকের বেঞ্চেই বিচারাধীন ছিল অনুব্রত মণ্ডলের মামলাটিও। তিনি বারবার বিচারকের কাছে আর্জি জানিয়েও জামিন না পাওয়ায় মামলা সরানোর আবেদন জানান।আগেরবার সুকন্যা যখন জামিনের আর্জি জানিয়েছিলেন, তখন ইডির বক্তব্য ছিল সুকন্যা প্রভাবশালী। জামিনে মুক্তি পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন। যদিও জেরায় সুকন্যা বারবার দাবি করেছেন, গরু পাচারের কিছুই তিনি জানতেন না। যদিও ইডি-র বক্তব্য, পাচারে কালো টাকা সাদা করার কাজটাই করতেন সুকন্যা।
রাউস অ্যাভিনিউ আদালতে সুকন্যা মণ্ডল দাবি করেছেন, তাঁর কাছে বর্তমানে কোনও টাকাই নেই। আত্মীয় পরিজনরাও তাঁকে সাহায্য করছেন না। জেলে বসে টাকা জোগাড় করার তাঁর কোনও উপায়ও নেই। তাই তিনি অন্তবর্তী জামিন চাইছেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জুলাই।
এরই পাশাপাশি, রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক রঘুবীর সিংয়ের এজলাস থেকে মামলা সরানোর জন্য পিটিশন দাখিল করেছেন অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, রঘুবীর সিংয়ের বেঞ্চে যথাযথ বিচার পাওয়া যাচ্ছে না। রাউস অ্যাভিনিউ কোর্টের স্পেশাল সিবিআই বিচারপতি রঘুবীর সিং। তাঁর এজলাসেই মূলত অনুব্রত মণ্ডল-সহ যাবতীয় গরু পাচার মামলার শুনানি একসঙ্গে চলছে। অনুব্রত মণ্ডলের বক্তব্য, বিচারপতি রঘুবীর সিং নিরপেক্ষ নন। বিচারপতি সিং এমন কিছু মন্তব্য, এমন কিছু সময়ে করেছেন যা সমর্থনযোগ্য নয়। সেই কারণেই এজলাস বদলের আর্জি তাঁর।এই আবেদন নিয়ে স্পেশাল সিবিআই জাজ অরুণ ভরদ্বাজের এজলাসে শুনানি হয়।ইডিকে মতামত জানানোর জন্য ১৪ দিনের সময় দিয়েছেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৯ শে জুলাই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago