খবর লাইভ : আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বদ্ধ পরিকর রাজ্য নির্বাচন কমিশন। এবার সর্বস্তরে সমন্বয় রেখে পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে নোডাল অফিসার নিয়োগ করল কমিশন। আইজিপি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।
রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয়ের জন্য নিয়োগ করা হয়েছে ডব্লুবিসিএস অমিতাভ সেনগুপ্তকে। গতকাল, সোমবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে বিষয়টি জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আজ, মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি।
নোডাল অফিসার জাভেদ শামিম বাহিনী মোতায়েনের ক্ষেত্রে কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। অন্যদিকে, রাজ্য প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় রক্ষার জন্য অমিতাভ সেনগুপ্তকে নিযুক্ত করা হয়েছে।
Nodal Officer-javed shamim-ec-panchayet-election2023
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…