পেট্রো ডলারের হাতছানি উপেক্ষা করে রিয়াল মাদ্রিদেই থাকছেন টনি ক্রুস

খবর লাইভ : ইউরোপের তারকা ফুটবলারদের দলে টানতে টাকার থলি হাতে আসরে নেমেছেন সৌদি আরবের ক্লাব কর্তারা। পেট্রো ডলারের লোভ সামলাতে না পেরে সৌদি পাড়ি জমিয়েছেন একের পর এক তারকা। কে নেই সেই তালিকায়। রোনাল্ডো থেকে করিম বেনজামারা সৌদি লিগে নাম লিখিয়েছেন। ঠিক একইভাবে সৌদি কর্তারা টাকার প্রলোভন দেখিয়েছিলেন জার্মান মিডফিল্ডার তথা রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুসকেও। কিন্তু সেই প্রলোভনে পা দিলেন না তারকা ফুটবলার। আরও এক বছরের জন্য স্প্যানিশ ক্লাবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার। জানলে অবাক হবেন, ক্রুসের এই সিদ্ধান্তের নেপথ্যে আছেন তাঁর স্ত্রী জেসিকা ফারবার।

আরও পড়ুনঃ ইমরানকে আমি প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছিলাম, একবার ধন্যবাদও জানায়নি,মুখ খুললেন মিঁয়াদাদ

বিগত নয় বছর রিয়ালের সঙ্গে যুক্ত ক্রুস। দলের হয়ে চ্যাম্পিয়ান্স লিগ-সহ ২০টি শিরোপা জিতেছেন। গত বছরেও কোচ কার্লোস আনচেলেত্তির দলে নিয়মিত প্রথম একাদশে ছিলেন। ৫২ ম্যাচে ২ গোল করার পাশাপাশি সতীর্থদের ছয়টি গোলের পিছনে বিশেষ অবদান রেখেছিলেন। তাঁর বাড়ানো পাসের ৯৩.৮ শতাংশই নির্ভুল ছিল। ফলে আগামী মরসুমেও জার্মান মিডফিল্ডারকে দলে ধরে রাখতে চাইছিলেন ক্লাব কর্তারা।
ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করা টনি ক্রুসকে দলে টানতে উদ্যোগী হয়েছিলেন সৌদির ক্লাব কর্তারা। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে আরও এক বছর রিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জার্মান মিডফিল্ডার। রিয়ালের সঙ্গে ফের চুক্তি বাড়ানো নিয়ে জার্মানির টেলিভিশন চ্যানেলে এক সাক্ষা‍ৎকারে ক্রুস বলেছেন, ‘আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম রিয়ালে থেকে যাব কিনা? জবাবে সে বলেছিল, তোমার যা ভালো মনে হবে তাই করো। তবে শেষ পর্যন্ত আমাকে রিয়ালে থেকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে জেসিকা।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago