ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসার জন্য  পাক প্রধানমন্ত্রীকে চিঠি পাকিস্তান ক্রিকেট বোর্ডের

খবর লাইভ : চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের এই মহারণ। আর এই হাইভোল্টেজ টুর্নামেন্ট খেলতে ভারতে আসতে পাকিস্তান সরকারের দ্বারস্থ হল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, সরকারের অনুমতি চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রককে চিঠি লিখেছে পিসিবি। জানা যাচ্ছে, সেই চিঠিতে পিসিবির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে, পাকিস্তান দলকে সরকার ভারত সফরের অনুমতি দিচ্ছে কিনা! পাশাপাশি নিরাপত্তা থেকে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখার জন্য পিসিবি যদি প্রতিনিধি দল ভারতে পাঠায়, সেই বিষয়েও পরামর্শ চাওয়া হয়েছে চিঠিতে।

এই নিয়ে এক আন্তর্জাতিক ক্রীড়া সংবাদকে পিসিবির তরফ থেকে বলা হয়, “গত মঙ্গলবার বিশ্বকাপের ক্রীড়া সূচি ঘোষণার পরপরই, আমরা আমাদের পৃষ্ঠপোষক, মাননীয় প্রধানমন্ত্রী মহম্মদ শেহবাজ শরিফকে আন্তঃপ্রাদেশিক সমন্বয় (আইপিসি) মন্ত্রকের মাধ্যমে চিঠি লিখেছিলাম। এর পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র এবং বিদেশ মন্ত্রককেও চিঠি লিখে ভারতে যাওয়ার জন্য ছাড়পত্রের অনুরোধ জানিয়েছি। ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আমাদের ম্যাচগুলি যে মাঠে খেলব, সেইগুলির অনুমোদন করার সিদ্ধান্তও পাকিস্তান সরকার নেবে। আমাদের সরকারের রায়ের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং যা পরামর্শ দেওয়া হবে, সেটা অনুসরণ করব। এটি সম্পূর্ণ ভাবে সরকারের উপর নির্ভর করছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে যদি মাঠ গুলো পরিদর্শন করা এবং আয়োজকদের সঙ্গে বৈঠক করার জন্য ভারতে একটি প্রতিনিধি দল পাঠানোর প্রয়োজন হয়, তবে এটি সম্পূর্ণ ভাবে সরকার সিদ্ধান্ত নেবে। ”

বর্তমানে দুই প্রতিবেশি দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণেই ভারত সফরের জন্য সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে বলে মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরকারি ছাড়পত্র ছাড়া ভারতে খেলতে আসতে পারবে না বলে জানিয়েছে পিসিবি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago