পঞ্চায়েত ভোটের বাকি বাহিনী নিয়ে হাইকের্টে কী জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা!

খবর লাইভ : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কী আদৌ মিলবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মধ্যে চিঠি চালাচালি চলছেই। এরই মাঝে বুধবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিন কলকাতা হাইকোর্টে সশরীরে উপস্থিত হলেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তবে এদিন রাজীব সিনহাকে সামনে পেয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন কোনও মামলার বিষয়ে কী আপনি আদালতে এসেছেন? জবাবে রাজ্যের নির্বাচন কমিশনার জানিয়েছেন, একটি মামলার হলফনামা দাখিলের বিষয়ে তিনি হাইকোর্টে এসেছেন।

পাশাপাশি এদিন কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারেও ইতিবাচক কথা শোনা যায় রাজীব সিনহার গলায়। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে বাহিনী আসবে। মাঝে কয়েকদিন ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে জট ছিল। তবে বর্তমানে তা খুলেছে। পাশাপাশি এদিন রাজ্যের নির্বাচন কমিশনারকে সাংবাদিকরা প্রশ্ন করেন, প্রতি বুথে কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে? জবাবে তিনি বলেন, এখনও হিসাব করা হয়নি। তবে সময় মতো সবটা ঠিক করা হবে। অন্যদিকে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়ানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজীব সিনহা সাফ জানান, এখনও পর্যন্ত যা নির্ঘণ্ট তাতে এক দফাতেই পঞ্চায়েত নির্বাচন হবে।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় জাতীয় মানবাধিকার কমিশন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশনের তরফে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ করেন বিচারপতি। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে জাতীয় মানবাধিকার কমিশন। এর আগে হাইকোর্টে বড়সড় ধাক্কা খেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। অতীতে ভোটে হিংসার কথা মাথায় রেখেই পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। তাদের বক্তব্য ছিল, এর আগের ভোটগুলিতে বাংলায় ভয়ঙ্কর ছবি দেখা গিয়েছিল। তার জন্য়ই পর্যবেক্ষকের প্রয়োজন। তবে জাতীয় মানবাধিকার কমিশনের ১২ জুনের সিদ্ধান্ত এদিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago