শহরে বেপরোয়া বাস, সিগন্যাল ভেঙে পরপর ৬ গাড়িতে ধাক্কা

খবর লাইভ : লেকটাউনে মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহরে বাস দুর্ঘটনা। টালিগঞ্জ থানার কাছে ৪১ নম্বর রুটে পরপর ৬টি গাড়িতে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন যাত্রী যদিও তাঁদের কেউই গুরুতর আহত নন। জানা গিয়েছে সিগন্যাল ভেঙেই পরপর ৬ গাড়িতে ধাক্কা মারে বাসটি। ইতিমধ্যেই বাসটিকে আটক করেছে পুলিশ। যদিও পলাতক বাসের চালক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রেষারেষির জেরে এই দুর্ঘটনা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা টা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত রবিবার মধ্যরাতে লেকটাউনে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থেকেছিল শহর। বাস চুরি করে পালানোর সময় বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যু। ৪৪ নম্বর রুটের ওই বাস বাগুইআটি থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। অভিযোগ, চুরি করে পালানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা মারে। গাড়ির ভিতরে তিন জন ছিলেন। পুলিশ সূত্রে খবর, তাঁরা তিন জনই বিয়েবাড়ি গিয়েছিলেন। ফেরার পথে মৃত্যু হয় তাঁদের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা শহরে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago